সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এই অভাবী সংসারে তুমি আমার সুখের নামতা।। শফিক নহোর

  তুমি ঘাসফড়িঙ হও শিশির জলে অথবা মায়ার কলাপাতা তোমার বুকে বসে খেয়ে নেবে দুপুরের পান্তাভাত ! এই অভাবী সংসারে তুমি আমার সুখের নামতা।

শফিক নহোরের ছবি

 

শফিক নহোরে এর কবিতা ।। নদীতে জোয়ার এলে

  নদীতে জোয়ার এলে কিছু পোয়াতি মাছ কূল ঘেঁসে হাঁটে ঘোলাজলে বাঁশপাতা নড়েচড়ে ওঠে বশসির ছিঁপে ঠোঁটকাটা বাঁশপাতারী মাছ তীব্র গতিতে অভিযোগ তুলে বলল, তাকে কেউ ভালোবাসেনি কোনোদিন । মধ্যবয়সি সতিনকাঁটা মাছ প্রেমের সম্পর্কে অটল হাসপাতাল,মিডিয়া পাড়া তাদের গল্পগুজব রাজনৈতিক রাঘববোয়াল বেশ্যাদের ভালোবন্ধু দু'জনেরই নতুন নাঙের শখ। উলঙ্গ ভদ্র,শিক্ষিত সুশীল সমাজ লাল আলু,মূলার জুস হরেকরকম শরবত লালসবুজ পতাকার শরীর ছিঁড়ে খাচ্ছে রাক্ষস সাধারণ মানুষ দরুদ পাঠে মগ্ন ।

শফিক নহোর - মিনুসিরিজ কবিতা

প্রেমিকার ওড়নার আঁচলে বাধা থাকে নিয়তির সিন্দুক চাবি জলীয় বাষ্পর সঙ্গে উড়ে যায় ভাগ্যের রেখাচিত্র গরম সৌডলবক্ষ, কাচাবাজার, রাজনৈতিক মাঠ, জনজীবন। অতিথি পাখির বাসা শীততাপ নিয়ন্ত্রিত! যান্ত্রিক জীবনে আত্মীয়তার কৌশলের কাছে হেরে যাচ্ছে মানবিক প্রেম। প্রেমিকা অভিমান করে থাকলেই বাড়তে থাকে বাজারের ঊর্ধ্বগতি নাভি শহরে মানুষ হয়ে উঠছে দরবেশ প্রেমিক!

ধারাবাহিক মিনুসিরিজ ই-কবিতা -০১

 

মিনুসিরিজ ।। শফিক নহোর

  সমুদ্রের বুক থেকে হাত ভরে জল নিলে বাতাসে হাওয়া হয়ে উড়ে যায় রিসালাতের মতো তুমি দাঁড়াও বুকের সদর দরজা খুলে ! হাওয়া ভর্তি জামা পরে যাওয়া হয়নি হাটে অথচ এখন সবকিছুই অনলাইনে কিনতে পাওয়া যায়। প্রেমিকার বক্ষবন্ধনীর মতো ঝুলে থাকে আমার ঋণ হাতের কাছে একটি গোলাপ অশ্রু মুছে দাঁড়িয়ে থাকে তার ঘ্রাণে নতুন করে জেগে উঠে সালতামামি!

সমাজ চিত্র।। শফিক নহোর

      ধানক্ষেতের ম ত বাড়ছে আমাদের পানির প্রয়োজন প্রেমবৃক্ষ ফলধরে পড়ে যায় যে জমিনে-  আকাশ বিবাগী চেয়ে দেখে অপলক পরাজয়  কেউ একজন পাশে অনুভবে, আসলে সে দাঁড়িয়ে অস্ত্র হাতে।  এই যে ভয় মৃত্যুকে তাড়িয়ে দেয় অথচ  তার চিন্তায় পরে  থাকে ধানগাছের নিচে যে শামুক তার কথা কেউ বলেনি কখনো । কৃষকের হাসি অথবা দুঃখ বধূর অর্ধেক জল চোখে  বৃষ্টিজল,নদী ভাঙন তার চেয়ে বেশি ভেঙে গেছে সংসার! রাজনীতি, নেতা আর চামচা মিলে জমে উঠেছে মধু আসর বেজি ধরা সাপ মন্ত্র পড়ে নেমেছে যে মাঠে  ঠ্যাং ফসকে পরে গেল খালে ।