সাত সকালে হাসিটা ফ্যাঁকাসে হয়ে ঠৌঁটের কিনারে — ঝুলে থাকলো, কোন ভাবেই বনলতাকে কথাটা বলা হলো না। কিছু মানুষ আছে,শামুকের মত যত-ই কাছে যাওয়া যাবে নিজেকে ততটাই লুকিয়ে রাখে ‘‘তারা এক ধরনের মিসকা শয়তান।’’ উপরের লেবাস দেখে মনে হবে মক্কার খেজুর।'বাস্তবিক শয়তানের হাড্ডি। পেটের ভেতর কথা জমা রাখতে পারেনা র্স্বনা,তার পরেও বাধ্য হয়ে জমা রাখতে হয়। ঘরের আয়নার সামনেই মনে হয় নিজের লাশ ঝুলে আছে। মাকে কথা গুলো বলা হলনা, বললে নিশ্চয়ই মা 'চালে ডালে মিশিয়ে খেচুরি বানিয়ে দিতেন। মা' আগের দিনের মানুষ হলেও এ যুগের আধুনিক ফেসবুক ব্যবহারকারি। মাকে কোনকিছু লুকাতে হলে অসীম, জ্ঞানের অধিকারী হতে হবে। সকালে উঠে এক গাদা কাজ। দাঁত ব্রাশ কর, মুখ ধোও, বাথরুমে য়াও, চুল চিরনি কর, মুখে ফ্রেশ ওয়াশ লাগানো। সাজ গোঁজ না করলেও এটা করতে হয়। এটা হল মেয়ে মানুষের এক ধরনের ধর্মলয়। মা' ‘ঘুম থেকে উঠে আজ কি রান্না হবে কী করতে হবে কত কি?' বাবার পেছনে তো পাঁচ ছয়জন থাকেই এ পরিবারটাকে কেউ প্রথম — দেখলে মনে করবে রাজপরিবার। কোন এককালে আমার বাবার দাদারা এদেশের জমিদার বংশের কেউ ছিলেন। রাজনৈতিক দিক দিয়ে আমাদের পরিবারের পরিচয়...
Shafiq Nohor is a versatile writer and content creator from Bangladesh. He excels in storytelling, blogging, and playwriting. His work appears in national newspapers and explores diverse topics, from personal reflections to in-depth analyses. Nohor's contributions to Bangladeshi literature and culture are significant.