সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট ৩, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : ঘৃণার রাজস্বাক্ষী

আমি বিলের   জলে শাপলা শালুক কুড়াই ঘাসফড়িং এর ডানায় বেঁধে দেই নরম স্বপ্নের দহন চিহৃ নীল আসমানের উড়ো হলুদপাখির ডানায় ।   তোমার মায়াবী চোখে আঁকি স্বপ্ন   — ঘুড়ির সুতোয় বেঁধে দেই দুখের পাহাড় নাটাই , ধরে বসে রই অপেক্ষায় ! পরম বিশ্বাসে তোমার হাত ছুঁয়ে দিয়েছিলাম ;   ঘুঘু ডাকা এক দুপুরে   তুমি নুপুর পায়ে দুরন্ত বাতাসের বেগে ছুটে আসতে বুকে সেই বিশ্বস্ত বুক এখন ঘৃণার রাজস্বাক্ষী।

ফ্রক ।।শফিক নহোর

ছোট্ট গল্প : ফ্রক/  শফিক নহোর শীতকালীন সময়ে রাজশাহী থেকে শাপলাদের বাড়িতে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করবার জন্য বিভিন্ন লোকজন আসত , তখন কুড়ি - চল্লিশ খেজুর - গাছ ছিল তাঁদের কিন্তু তা জবরদখল করে খেত , তাঁর চাচা রফিক মেম্বার । শাপলার দাদার চোখে ছানি পড়েছিল , রফিক মেম্বার চক্রান্ত করে ভূমি রেজিস্ট্রি অফিস থেকে তাঁর বাবাকে চোখের ছানি অপারেশন করবে বলে একদিন থানা শহরে নিয়ে গিয়ে বাড়ির জমি বাদে সব নিজের নামে লিখে নিয়েছিল সুকৌশলে ।   -' বাজান আজ ডাক্তার আসেনি , কাগজ পত্র কিছু সই সাক্ষর করে পরবর্তী একদিন আসতে হবে । '   - ডাক্তার বেটারা ফাঁকিবাজ ঠিক মতো আসে না চেম্বারে !' - বাজান আজ চলে যাই , - বেলা ত অনেক হয়েছে মনে হয় । - যোহরের আযান দেয়নি , এক্ষুণি দিবে । ' - চল বাজান , বাড়ি যাই ; বাড়ির বাহির হইলেই মনে হয় কব্বরে চলে গেছি । '   - বাজান , সংসারের মায়া বড় কঠিন মায়া । সংসার ছাইড়া কোথাও যাইতে ইচ্ছে করে না আমারো । - বাজান মার , কব্বরটা ...