মিনু কলেজ থেকে ফিরে আসার পর , তার মাকে তাকে জানিয়ে দিলো , তার আদরের বিড়াল বাড়িতে রাখা যাবে না। এমনিতেই দেশের অবস্থা বেশি একটা ভালো না। মানুষই খাইতে পাচ্ছে না , বিড়াল পুষে কি হবে। তাছাড়া বিড়ালের শরীরে ঘা হয়েছে। পররে দিন মিনু কলেজে যাওয়ার পর , তার মা বস্তায় ভরে বিড়াল জঙ্গলে ফেলে দিয়েছে। বাড়িতে ঢুকেই মিনু কিছু একটা আন্দাজ করতে পারছে , ' ডাল মে কুছ কালে হে। '' কাঁধের ব্যাগ টেবিলের উপরে রাখতেই তার মা কিছু একটা বলতে চাইল। কথা ঠোঁটের কিনারে আসতেই হাত ইশারা করে বলল , আমি সব জানি। তোমাকে কিছুই বলতে হবে না।মায়ের মুখের দিকে বিষদৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে ওয়াশরুমের দিকে রওনা হলো।সামনের মাসে ফাইনাল পরীক্ষা মিনুর , এর ভেতর দু ' জন বিয়ের ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। একজন ইতালিতে থাকে ভালো চাকরি করে। অন্য একজন অঢেল টাকার মালিকের ছেলে । সে অবশ্য রাজনীতি করে। মিনুর কানে এখনো পৌঁছায়নি তার বিয়ের জন্য বাবা মা দু ' জন ভেতরে ভেতরে ছেলে দে...
Shafiq Nohor is a versatile writer and content creator from Bangladesh. He excels in storytelling, blogging, and playwriting. His work appears in national newspapers and explores diverse topics, from personal reflections to in-depth analyses. Nohor's contributions to Bangladeshi literature and culture are significant.