সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন ১৫, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ট্যাগ || শফিক নহোর

ট্যাগ দিলেই তারে খুব সহজে খুঁজে পাওয়া যায়, অথচ বুকের ভেতর তোমারে কতবার ট্যাগ দিছি, সখি— কখনো ভালোবাসা বলে, কখনো হাহাকার, কখনো শুধুই দীর্ঘশ্বাস! তোমারে খুঁজি আলো-আঁধারে, অথচ তুমি শূন্যতার মতো নিঃশব্দে মিশে যাও, আমার দৃষ্টি খোঁজে তোমার ছায়া, আর তুমি চলেই যাও অচেনা হাওয়ার সঙ্গে ভেসে। তুমি আমারে পাও, পাওনাদারের মতন— সংবেদনশীল হিসাব, কিন্তু খুচরো কয়েন ভেবে নেওনি যদিও তুমি পাওনাদার, তবূও নিতে চাওনি” কেমন এই অবহেলা, কেমন এই অবজ্ঞা? আমি মানুষ, তবু ঝরা পাতার মতো তোমার মৃদু পায়ে পিষ্ট হই প্রতিদিন— না বলা শব্দেরা গলায় আটকে থাকে, তুমি শুনো না, শুধু চলে যাও, চুপিচুপি। ফুলের বুকে যদি কেউ হাই হিল পরে দাঁড়ায়, ফুল কি ব্যথা পায় না সখি? আমার বুকেও ফোটে সেই ফুল, তোমার অবজ্ঞার প্রতিটি শব্দে তা ঝরে পড়ে। এই অপেক্ষা, এই তীব্র না-পাওয়া, আমাকে প্রতিদিন নরক যন্ত্রানায় জ্বালায় তবু ভালোবাসি, কারণ ভালোবাসা চায় না বিনিময়, চায় শুধু থেকে যেতে কারও বুকের ভিতর, যদিও সে জানেই না, কতবার তাকে ট্যাগ দেওয়া হয়েছে সেখানে। ট্যাগ দিলেই তারে খুব সহজে খুঁজে পাওয়া যায়, অথচ বুকের ভেতর তোমারে কতবার ট্যাগ দিছি, সখি— কখনো ভালোবাসা বলে...