সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি ১৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রিয় মিনু : শফিক নহোর

  প্রিয় মিনু , আমি হয়তো তোমার আশায় বেঁচে থাকি নির্লজ্জভাবে । আমাকে আঁকড়ে ধরে আছে নরক যন্ত্রণা অবহেলার তাবুতে দাঁড়িয়ে খুঁজছি ঐশ্বরিক প্রেমময় পরমাত্মা যার ভেতর তোমাকে দেখতে পাবো দেবী রূপে । অদমনীয় প্রেম শক্তির দৃষ্টিতে আমার কাছে তুমি শুধু একজন মহান মানুষ । আমি ভুলে যাই বন্ধু পরম বেদনায় চোখের জলে তোমাকে ধরে রাখি স্মৃতিময় করে । হ্যাঁ, বহুবছর আগে; তুমি হয়তো করুণা করতে আমাকে- আমি সেটাকেই প্রেম ভেবে আজো বোকা রয়ে গেলাম । সে চোখের গভীরতায় মায়া ছিল − একটি ঝলমলে সকাল ঢেউ খেলতো কলমিফুলের খসখসে শরীর বেয়ে তোমার হৃদয় দুয়ারে দাঁড়িয়ে বিনয় স্বরে প্রণয় প্রভাতে আরতি জানিয়েছিলাম । নরক অনল অতিবাহিত করেই স্বর্গের কপাটের সামনে দাঁড়িয়ে তোমাকে পাষাণ, পাথর ভেবে দূরে দাঁড়িয়ে রইলাম । দীর্ঘশ্বাসে ভরা জীবনের গল্প তোমাকে ছাড়া কাউকে বলতে পারি না মিনু । তোমার মতো করে কেউ কখনো আমাকে বুঝতে চাইনি কবরের মাটির ঘ্রাণ শুকনো বাতাসের সঙ্গে মিশে আছে একাকী । কষ্টের সদর দরজা খুলে শুধু অপেক্ষা ! © শফিক নহোর

ও মামু কচ্ছিলাম কী

  ও মামু কচ্ছিলাম কী , তোমার মেয়ের তো বয়স কম । এই অল্প বয়সে ফোন কিনে দিলে ? গল্প উপন্যাসের বই কিনে দাও ! তাতে তোমার মঙ্গল হবে । মানুষ না হলে দেখবে সব শেষ । বই কলাম মানুষকে অমানুষ করে না । শিক্ষার চেয়ে সুশিক্ষা মঙ্গলময় । © শফিক নহোর