খুচরা পয়সা অথবা অনিন্দ্য সুন্দরীর কাছে হেরে যায় আমাদের মানব প্রদর্শিত মানবিকতা আসমান চিৎকার করে বৃষ্টিকে নামিয়ে দেয় ভূপৃষ্ঠে আমরা জলের গোপন রাস্তায় সাঁতার কাটি অথৈ জলে। অথচ , ঈশ্বরের নাম জপতে থাকি । মমতাময়ী বৃক্ষের ডাল থেকে কেদে উঠে সুখ তাঁরা আমাদের নির্লজ্জতা দেখে আসমানে হাসে ঈশ্বর । নিকোটিন , অনিন্দ্যসুন্দরী, খুচরা পয়সার কাছে হেরে গিয়ে নিভে যাওয়া হ্যারিকেনের কাছে মাথা নত করে ঈশ্বরের নাম জপি ।
Shafiq Nohor is a versatile writer and content creator from Bangladesh. He excels in storytelling, blogging, and playwriting. His work appears in national newspapers and explores diverse topics, from personal reflections to in-depth analyses. Nohor's contributions to Bangladeshi literature and culture are significant.