আমি বিলের জলে শাপলা শালুক কুড়াই
ঘাসফড়িং এর ডানায় বেঁধে
দেই
নরম স্বপ্নের দহন চিহৃ
নীল আসমানের উড়ো হলুদপাখির
ডানায় ।
তোমার মায়াবী চোখে আঁকি
স্বপ্ন —
ঘুড়ির সুতোয় বেঁধে দেই
দুখের পাহাড়
নাটাই , ধরে বসে রই অপেক্ষায়
!
পরম বিশ্বাসে তোমার হাত
ছুঁয়ে দিয়েছিলাম ;
ঘুঘু ডাকা এক দুপুরে তুমি নুপুর পায়ে
দুরন্ত বাতাসের বেগে ছুটে
আসতে বুকে
সেই বিশ্বস্ত বুক এখন ঘৃণার
রাজস্বাক্ষী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন