খুচরা পয়সা অথবা অনিন্দ্য সুন্দরীর কাছে হেরে যায়
আমাদের মানব প্রদর্শিত মানবিকতা
আসমান চিৎকার করে বৃষ্টিকে নামিয়ে দেয় ভূপৃষ্ঠে
আমরা জলের গোপন রাস্তায় সাঁতার কাটি অথৈ জলে।
অথচ ,
ঈশ্বরের নাম জপতে থাকি ।
আমাদের মানব প্রদর্শিত মানবিকতা
আসমান চিৎকার করে বৃষ্টিকে নামিয়ে দেয় ভূপৃষ্ঠে
আমরা জলের গোপন রাস্তায় সাঁতার কাটি অথৈ জলে।
অথচ ,
ঈশ্বরের নাম জপতে থাকি ।
মমতাময়ী বৃক্ষের ডাল থেকে কেদে উঠে সুখ তাঁরা
আমাদের নির্লজ্জতা দেখে আসমানে হাসে ঈশ্বর ।
নিকোটিন , অনিন্দ্যসুন্দরী, খুচরা পয়সার কাছে হেরে গিয়ে
নিভে যাওয়া হ্যারিকেনের কাছে মাথা নত করে ঈশ্বরের নাম জপি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন