সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ব্যক্তিগত মতামত।।শফিক নহোর

 মানুষ শিক্ষিত হচ্ছে, মন্দির,মসজিদ,মাজার,প্যাগোডা বাড়ছে । অথচ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ছে না। ভেতরে ভেতরে বিস্তর ফারাক। ক্রমশ দূরত্ব বাড়ছে একশ্রেণীর শিক্ষিত লোকের। তাদের কোন আত্মীয়-স্বজনই নেই, বর্তমান সময়ে বিশেষ ঈদ পূজা ছাড়া । তারা সাধারণত গ্রামে যান না গ্রামের আত্মীয়তার সম্পর্কের খোঁজ খবর রাখেন না।  এই যে এতো শিক্ষিত মানুষ, ধর্মীয় নেতা, দলদাস, দলকানা মানুষ তো আছেই কিন্তু তাদের দিয়ে সমাজের কি উপকার হয়েছে? সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া এই পথ থেকে কি আমাদের ফিরে আসা সম্ভব?

শফিক নহোর ।। কবিতা অমানুষ

  নারীর প্রেম জমে থাকে ঠোঁটে ঈশ্বরের প্রেম জমা হয় কপালের ভাঁজে ঘাসফড়িঙের তলপেটে বিশ্বাসের দাগ এখানে মানুষ বিক্রি হয় অথচ , কৃষকের সোনালী আঁশ অবহেলায় পড়ে থাকে এখানে বিশ্বাস বিক্রি হয় প্রেম বিক্রি হয় - বিক্রি হয় মানুষ দেখানো সমাজ সেবা আমরা বিশ্বাস বিক্রি করে হাত তুলে নিষ্পাপ হয়ে উঠি অথচ , মানুষ ধর্মের ঊর্ধ্বে । এই শহরে আজ গরু কাটার উৎসব অথচ শহরে আজ সবচেয়ে বেশি ডিম বিক্রি হল । চোখ হলো নদী , হাত হলো নৌকার বৈঠা ।  

ছোট গল্প।। অসমাপ্ত সম্পর্ক।। শফিক নহোর

    আমি বিশ্ববিদ্যালয় ভর্তি হবার সময় দু ’ জন মানুষ আমার জন্য | খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করছে। এমন টা বুঝানো হত আমায় , আমি তাদের কথায় মুগ্ধ। আমার জন্য বিশেষ কিছু উপহার থাকতো প্রতিদিন। আমি খুব সাধারণ ঘরের মেয়ে। ক্রমশ আমার ভিতর এক ধরণের লোভ ! আমি সংবরণ করতে পারছি না। চারি দিকে নতুন আলোর আভাস , আমি ভেসে যাচ্ছি অজানা পথে। কেউ - কেউ আমার দিকে আড় চোখে চায় নির্বোধ এর মত। আমার রুমমেট শ্রদ্বেয় বড় আপুর দোষ গুন সম্পর্কে জেনে যাই। মেস এ উঠার কিছুদিন পরেই। রাত জেগে ছেলেদের সঙ্গে আড্ডা , দেখা করবার নানান শর্ত জুড়ে দিত , আমাকে খাওয়াবে কিন্তু ! চিকেন ফ্রাই আমার খুব প্রিয় , আইসক্রিম , এমন ডজন খানেক কথা বলে রাখতো। আমাকে নানান রকম উপদেশ। ভয়াভহ রকমের প্রতারনা করা হয় ছেলেদের সঙ্গে। কেউ কেউ বারতি টাকা আয়ের জন্য রুম ডেটিং করে , রুম ডেটিং সম্পর্কে আমি ওয়কিবহাল নই। সব কিছুর একটা স্বচ্ছ ধাবরা চলে আসলো কয় দিনের ভিতর। সেই দুই বড় ভাইয়ের নিকট থেকে আমার অফার ...