সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মৃত মানুষের ঠ্যাং-শফিক নহোর

শরীরের উপর চিৎ বুভুক্ষিত বাঘ দরজায় কড়া নাড়ে ক্ষুধার্ত নাবিক রক্ত নদীতে ঢেউ খেলে পানকৌড়ি পরাজিত নাবিকের হাত ধরবে কে ?' খোলা জানালায় নিকোটিনের ঘ্রাণ মৃত মানুষের ঠ্যাং ভাঙা নৃত্য অসহায় অট্ট হাসিতে কাঁদে ভুবন

হাত ছুঁয়ে দাও

তুমি হাত ছুঁয়ে দাও   কর্মশক্তি দ্বিগুন হয়   তুমি চোখে চোখ রাখো   পৃথিবী জয়ের স্বপ্ন দেখি ।   তুমি আছো বলে - ই   হাজার বছর বেঁচে থাকার   সাধ জাগে আমার   এই মায়ামাখা পৃথিবীর বুকে ।   মিথ্যে আশায় তবুও বাধি ঘর   কে আপন কে পর   কে আমায় নিচ্ছে খবর পারাপার   এ ভূবন মাঝে ।   তুমি সুখ , তুমি অনুভূতি   তুমি প্রাণপ্রিয়   চোখের আড়াল একটু হলেই   লাগে আমি মৃত !

বিষনাগিন ও ওঝা

রেললাইনের মতো হাত যখন তখন — সমকামী হয়ে ওঠে ; যার তার পকেটে ঢুকে পড়ে আলু মানব জেগে আছে পরম আত্নীয় হয়ে ভেতরে শুধু কালসাপের ছোবল ।   বিষনাগিন ওঝার নৃত্য দেখে বেসামাল হেসে কুটিকুটি হয় পাহাড় ভাঙার শব্দে দুটি হাত সমকামীর মতো ঢুকে যাচ্ছে আপন পড় সবার খাদ্য ঘরে লোভী চোখের ভেতর ।

বিশ্বাস একটি অপরাধ -শফিক নহোর

বিশ্বাস একটি অপরাধ বিশ্বাস একটি অপরাধ !   আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ; আমি নীল হয়ে গেলাম — খোলা জানালা তবুও উড়তে পারি না পাখির মতো । অতিথি পাখির মতো আমার কোন নীড় নেই   কারো প্রতি প্রগাঢ় প্রণয় নেই , মায়া নেই ।   শুধু জেনেছি , বিশ্বাস একটি অপরাধ   নরকের কপাট খুলে প্রতীক্ষায় থাকি

কবিতা : অবহেলা -শফিক নহোর

তুমি পর করে দিবার পর ! আর  কেউ আমারে আপন করে নেয়নি  অথচ, আমি প্রতিদিন চেয়েছি , কেউ একজন বলুক  আমি তোমাকে ভালোবাসি । নীল আসমান দেখি , দেখি জোনাকির নিয়ন আলো  নিজের আঁধারে ডুবে মরি , সাতার কাটি নিজের জলে  অথচ , আমার কত পরিচিত মানুষ ছিল ? আমি কত মানুষকে আপন ভেবে ছিলাম । কেউ একজন ভালোবাসি এ কথাটি বলেনি  অথচ , আজ তোমারা সবাই একসঙ্গে বলে বসলে ভালোবাসি । আমি অতিথি মানুষ , প্রেম ছাড়া দেবার মতো কিছু নেই  ভালোবাসা নিতে তোমাদের বড় অবহেলা ছিল ।

শফিক নহোর এর কবিতা - জলের গোপন রাস্তা

খুচরা পয়সা অথবা অনিন্দ্য সুন্দরীর কাছে হেরে যায়  আমাদের মানব প্রদর্শিত মানবিকতা আসমান চিৎকার করে বৃষ্টিকে নামিয়ে দেয় ভূপৃষ্ঠে আমরা জলের গোপন রাস্তায় সাঁতার কাটি অথৈ জলে। অথচ , ঈশ্বরের নাম জপতে থাকি । মমতাময়ী বৃক্ষের ডাল থেকে কেদে উঠে সুখ তাঁরা  আমাদের নির্লজ্জতা দেখে আসমানে হাসে ঈশ্বর । নিকোটিন , অনিন্দ্যসুন্দরী, খুচরা পয়সার কাছে হেরে গিয়ে  নিভে যাওয়া হ্যারিকেনের কাছে মাথা নত করে ঈশ্বরের নাম জপি ।

To see you / Shafiq Nohor Poem

I'll be a Conch to see you Or be a wild goose - Just to see you, I will be the shepherd's flute song I will be the blue sky to see you. Look at the distance between the sky and the ground I will be the moon of the blue sky, I will be the scent of your skin Just to see you Or I'll be your home crow In the evening, drive them out, knock on the front door I'll be a fish in the water just to see you Or I will be a kite with a thread Or the cock in your hand I stand in the middle of the day just to see you Tea shop in front of the house The blue butterfly is not to see you standing alone at a lazy afternoon I will enter your house with the scent of evening oscillation Arshola, or agarbati I just have to wait a long time to see you.