তুমি পর করে দিবার পর !
আর
কেউ আমারে আপন করে নেয়নি
অথচ,
আমি প্রতিদিন চেয়েছি , কেউ একজন বলুক
আমি তোমাকে ভালোবাসি ।
নীল আসমান দেখি , দেখি জোনাকির নিয়ন আলো
নিজের আঁধারে ডুবে মরি , সাতার কাটি নিজের জলে
অথচ ,
আমার কত পরিচিত মানুষ ছিল ?
আমি কত মানুষকে আপন ভেবে ছিলাম ।
কেউ একজন ভালোবাসি এ কথাটি বলেনি
অথচ ,
আজ তোমারা সবাই একসঙ্গে বলে বসলে ভালোবাসি ।
আমি অতিথি মানুষ , প্রেম ছাড়া দেবার মতো কিছু নেই
ভালোবাসা নিতে তোমাদের বড় অবহেলা ছিল ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন