সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একান্ত ব্যক্তিগত চিঠি || শফিক নহোর

 প্রিয় মেঘবালিকা,

বৃষ্টিভেজা এই অলস দুপুরে জানালার পাশে বসে আছি। চারপাশে এক অদ্ভুত সুনসান, কেবল রিমঝিম শব্দে বৃষ্টি যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি ধুয়ে দিচ্ছে। আর আমি? আমি এই বৃষ্টিস্নাত নির্জনতায় হারিয়ে যাচ্ছি তোমার স্মৃতির ভেতর—ধীরে ধীরে, গভীরভাবে এ এক গভীর প্রেমের নিঃসঙ্গতায় তুমি জুড়ে থাকো আমায়।

আজকের এই চিঠি কোনো আনুষ্ঠানিক বার্তা নয়, এটি আমার হৃদয়ের প্রতিধ্বনি। এমন এক হৃদয়, যা আজও শুধুমাত্র তোমার ছায়া খুঁজে বেড়ায় প্রতিটি বাতাসে, প্রতিটি শব্দে, প্রতিটি নিঃশ্বাসে। জানো, এই বৃষ্টির দিনগুলো কেমন যেন তোমার মতো হয়ে যায়—নরম, গভীর, আর অনির্বচনীয়ভাবে আবেগে পূর্ণ।

তোমাকে মনে আছে সেই এক বিকেল? তোমার চোখে সেই অসমাপ্ত গল্পের ভাষা ছিল, যা আমি বুঝতে চেয়েও বোঝার সাহস পাইনি।  তোমার পরনে ছিল নীলরঙা পোষাক, ঠোঁটে ছিল মৃদু হাসি—যা দেখলেই মনে হতো, পুরো দুনিয়া যেন থেমে গেছে কেবল তোমাকে দেখার অপেক্ষায়।

তুমি তখন খুব সাধারণভাবে বলছিলে, "আজ আকাশ ভীষণ মনখারাপ করেছে..." আমি চলে যাবো।

আমি চুপ রইলাম। ভেতরে ভেতরে বলতে ইচ্ছে করছিল, "না, আকাশ না, মনখারাপ করেছি আমি—কারণ আমি তোমার মনের জানালায় ঢুকতে পারছি না।"

কিন্তু আমি কিছুই বলিনি। তুমি জানো না, আমি কত কথা তোমার নীরবতায় খুঁজেছি।

তোমার আদরের ছোটবোন, যে কিনা আমাদের মাঝে “জল্লাদ” নামে পরিচিত ছিল, তার সেই দুষ্টুমির হাস্যকর মুহূর্তগুলোও এখন অমূল্য লাগে। ওর দুষ্টু প্রশ্ন, তোমার কপট রাগ, আর আমার নির্বাক ভালোবাসা—সবকিছু যেন এখন সিনেমার দৃশ্য হয়ে হৃদয়ের পর্দায় চলতে থাকে।

আজ এই বৃষ্টির দিনে, যখন ঘরের ভেতর আলো ঝাপসা হয়ে আসে, আমি আমার কল্পনায় তোমার পাশে বসে থাকি। তুমি আমার চুলে আঙুল চালিয়ে দাও, আমি চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করি। আমার কাঁধে মাথা রেখে তুমি নিশ্চুপ হয়ে থাকো, আর আমি অনুভব করি—এই মুহূর্তটাই পৃথিবীর সবচেয়ে সত্য অনুভব।

আমি জানি, আমাদের মাঝে এখন হয়তো সময়ের প্রাচীর দাঁড়িয়ে গেছে। কিন্তু সময় কি কখনো ভালোবাসার আর্দ্রতা শুকাতে পারে?

না, পারে না।

আমার ভালোবাসা আজও আগের মতোই বৃষ্টিতে ভেজা, অনুভবে সিক্ত, স্বপ্নে জীবন্ত।

এই চিঠির প্রতিটি অক্ষরে আমি তোমার নাম লিখেছি অদৃশ্য কালি দিয়ে। তুমি যখন একদিন এই চিঠি পড়বে, তখন হয়তো বৃষ্টির শব্দ তোমার বুকেও কেঁপে উঠবে। আর তখন যদি মনে পড়বে, কেউ একদিন তোমায় এমন ভালোবেসেছিল—যে এখনো বৃষ্টির দিনে তোমার দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, তাহলে...

তুমি একটু হাসবে তো?

তোমার সেই হাসিই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার।

ইতি 

শালিকপাখি

#OriginalVideo #ShafiqNohor #CreativeWork


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছোটগল্প : মৃত বৃক্ষ।। শফিক নহোর

অনেকদিন ধরে বোয়ালমাছ খাবার বায়না ধরেছে মিনু, ও চারমাসের অন্তঃসত্ত্বা । আজ চলতি মাসের একুশ তারিখ । হাতের অবস্থা বড়ই নাজুক । মিথ্যা সান্ত্বনা দিয়ে বললাম, বেতন হাতে পেলে তুমি যা-যা খেতে চাও? সব এনে দিবো ,চিন্তা করো না। ‘এখন খাবার দাও ?' আমার অফিসে যাবার সময় হলো । ভিলেন মার্কা অভদ্র একজন অফিসার আছে ,সবসময় মানুষের পিছনে একটা পিন বিধিয়ে দেবার পায়তারা চলে অবিরাম ।‘কাকে কি ভাবে পিন দিবে !'আস্তাগফিরুল্লাহ মানুষ কী তাই এত খারাপ হয় । এ অফিসে চাকরি না হলে হয়তো বুঝতাম না ।সকালে বউ রসুনের পাতা দিয়ে টমেটো ভর্তা করেছে ,আহা কি স্বাদ ।গরম ভাতের সঙ্গে হালকা একটু বলরাম কাকার হাতের তৈরিকরা ঘি, ঢেলে নিলাম ।স্বাদ দ্বিগুণ বেড়ে-গেল ।বউ আমার পিছনে দাঁড়িয়ে বলছে, - এই শুনছো, -হ্যাঁ বল, -আমাদের তো একদিনও চিড়িয়াখানা নিয়ে গেলে না । এ সময় চিড়িয়াখানা যেতে নেই । লোকমুখে শুনেছি , ছেলেমেয়ে দেখতে না-কি বানরের মত হয় । ও আল্লাহ্ তুমি এসব কি বলও ।হুম সত্যি বলছি গো বউ ।তা না হলে তোমাকে নিয়ে যাবো না কেন ? তুমি আমার একমাত্র আদরের লক্ষীসোনা বউ । আমার খাওয়া শেষ, বউয়ের শাড়ির আঁচল দিয়ে হাত মুছে খাঁটের উপর বসলাম । বউ আমা...

The Nomira || Shafiq Nohor

A shadow lingers though the light has gone. I walk alone, though I once belonged. Close was your voice, yet far was your heart. We stood together, still worlds apart. I burned in silence, turned to gold, Yet you cast me off—uncared, cold. I reached for truth, found only pain, Loved you through loss, loved you in vain. Your absence echoes, sharp and deep, Even in dreams, I cannot sleep.