প্রিয় মিনু ,
আমি হয়তো তোমার আশায় বেঁচে থাকি নির্লজ্জভাবে । আমাকে আঁকড়ে ধরে আছে নরক যন্ত্রণা অবহেলার তাবুতে দাঁড়িয়ে খুঁজছি ঐশ্বরিক প্রেমময় পরমাত্মা যার ভেতর তোমাকে দেখতে পাবো দেবী রূপে ।
অদমনীয় প্রেম শক্তির দৃষ্টিতে আমার কাছে তুমি শুধু একজন মহান মানুষ । আমি ভুলে যাই বন্ধু পরম বেদনায় চোখের জলে তোমাকে ধরে রাখি স্মৃতিময় করে ।
হ্যাঁ,
বহুবছর আগে;
তুমি হয়তো করুণা করতে আমাকে-
আমি সেটাকেই প্রেম ভেবে আজো বোকা রয়ে গেলাম ।
সে চোখের গভীরতায় মায়া ছিল −
একটি ঝলমলে সকাল ঢেউ খেলতো কলমিফুলের খসখসে শরীর বেয়ে
তোমার হৃদয় দুয়ারে দাঁড়িয়ে
বিনয় স্বরে প্রণয় প্রভাতে আরতি জানিয়েছিলাম ।
নরক অনল অতিবাহিত করেই স্বর্গের কপাটের সামনে দাঁড়িয়ে
তোমাকে পাষাণ, পাথর ভেবে দূরে দাঁড়িয়ে রইলাম ।
দীর্ঘশ্বাসে ভরা জীবনের গল্প তোমাকে ছাড়া কাউকে বলতে পারি না মিনু ।
তোমার মতো করে কেউ কখনো আমাকে বুঝতে চাইনি
কবরের মাটির ঘ্রাণ শুকনো বাতাসের সঙ্গে মিশে আছে একাকী ।
কষ্টের সদর দরজা খুলে শুধু অপেক্ষা !
© শফিক নহোর

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন