মিনু
শফিক নহোর
প্রিয় মিনু ,
আমাদের ক্ষুদে জামগাছ এখন যুবক হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে । সেখানে কিছু স্মৃতি আছে আমাদের ।
আজ দু'দিন বৃষ্টি হচ্ছে ; তুমি থাকলে বাসায় আজ নিশ্চিত খিচুরি রান্না হতো গরুর গোস্ত দিয়ে। তোমার হাতের রান্নার তুলনা কারো সঙ্গে চলে না ।
বৃষ্টি ভেজা সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম তোমাকে ফোন করবো ফোন হাতে নিতেই হাত অচল হয়ে আসলো এ মোবাইল নম্বর তো এখন আর তোমার নেই ?
শুনেছি, তোমার কবরের পাশে একটা জাম্বুরা গাছ রোপণ করেছে; তোমার ভীষণ পছন্দের ছিল ! মরে যাওয়ার পর ইচ্ছার প্রাধান্য দিয়ে লাভ কী
তবুও ইচ্ছে গুলো বেঁচে থাকে ।
আমার ফোনে ইদানিং টাকা থাকেনা সবসময় তুমি আমাকে ফ্লেক্সিলোড করতে সেই অভ্যাসটা আজো রয়ে গেছে ।
আমি কাউকে ফোন ব্যাক করতে পারি না !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন