দ্বিখণ্ডিত চাঁদ
শফিক নহোর
দ্বিখণ্ডিত চাঁদের বুকের ভেতর আত্মসমর্পণ করি
দুর্দান্ত সুন্দরী রমণী আমার পরমাত্মীয়া !
মেঘ বৃষ্টিতে ধুয়ে যায় আমার দুঃখের নদী ও পাহাড়
সদ্য জাত প্রেমিকার মতো উষ্ণতা নিয়ে আমাকে আলিঙ্গন করে ।
বৃষ্টিতে ভিজে যাওয়া একটি গাঙশালিকের চোখে জেগে ওঠে অনিন্দ্য সুন্দরী।
দ্বিখণ্ডিত চাঁদের বুকে আমি প্রেমিক হয়ে উঠি

22
উত্তরমুছুন