সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ঝরাপাতার শোক ।। শফিক নহোর।। ছোটগল্প

  সত্যিই আমরা পরম সৌভাগ্যবান না হলে লাশের মিছিলে সেøাগান দেবার মতো মানুষ পাওয়া এখন সত্যিই ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে ভয়ানক অস্থির পরিবেশ। হুমায়ূন সাহেব এই ফ্ল্যাটের মালিক করোনা ভাইরাস নিয়ে আলোচনার করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। হুমায়ূন সাহেব ধনী মানুষ বয়স্ক এছাড়াও তাঁর আর্থিক দিক আমাদের চেয়ে সচ্ছল প্রাচূর্য ম-িত জীবন যাপন করে অভ্যাস। তিনি সহ আমরা দশ বারোজন উপস্থিত হয়েছি । আমাদের মধ্যে কেউ আসতে অপারগতা প্রকাশ করেনি। করবেই বা কেন ? আমাদের এখন করোনা ভাইরাস নিয়ে বিরাট সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া করোনা ভাইরাস আমাদের নিরাপত্তার জন্য বড় ধরনের  হুমকি । গুরুগম্ভীর কণ্ঠে হুমায়ূন তার বক্তব্য শুরু করেছেন । ‘আপনারা জানেন নিশ্চয়ই....।’ বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকায় প্রকাশিত করোনা ভাইরাসের খবর দেখেছেন; এ সংখ্যাবৃদ্ধি দিনদিন বাড়তে পারে বলে ব্যাখ্যা করেন । ‘যে সব বিষয় নিয়ে কথা হল । ‘আপনারা কি ফেসবুকে অথবা টেলিভিশনে বা পত্র-পত্রিকায় প্রচার দেখেছেন ? রোগের ধরন খুব সাধারণ হলেও রোগ কিন্তু সাধারণ না। আমরা রীতিমতো ভয় পাচ্ছি কোন কোন হাসপাতালের ডাক্তার চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন। নার্স...

নারীর চোখ সুন্দর ।। শফিক নহোর

নারীর চোখ সুন্দর, এই সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর অন্য কোন সুন্দর্য আমি একত্রিত করতে পারিনা নারীর চোখের ভেতর ডুবে থাকে পূর্ণিমার চাঁদ সেই চোখের দিকে তাকিয়ে খুন হই । অথচ, মিনু জানে না তার জন্য আমি কতবার খুন হয়েছি।

মিনু সিরিজ-০২৭ ।। শফিক নহোর

  এ ই যে এতো আয়োজন পন্ডশ্রম,মিছে মোহমায়া অবহেলায় যতোই ঠেলে দিয়েছো দূরে ছাঁয়া হয়ে ফিরে আসি তোমারী কাছে ।

সমকালীন চিন্তা ।। শফিক নহোর

    সমাজের ভেতরে সমাজপতিরা একটা অদৃশ্য দেওয়াল তৈরি করার পর ; সমাজে নারীর প্রতি অবহেলা , যৌন নির্যাতন , হত্যা ও শারীরিক নির্যাতন বেড়েছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী ? এ কথা কোনো ভাবেই অস্বীকার করার উপায় নেই , সারা দেশে ধর্ষণ , গণ - ধর্ষণ , যৌন নির্যাতন , হত্যা ও শারীরিক নির্যাতনের যেন জোয়ার বইছে। করোনাকালীন শেষ না হতেই দেশে যেন চলছে নীরব ভয়াবহ দুর্ভিক্ষ। অতিক্রম করতে হচ্ছে ভয়াবহ দুর্ভিক্ষ। মনের ভেতর সবকিছুর একটা ভয় ঢুকে গেছে। কিছুতেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। একটা সময় বাংলাদেশে জঙ্গিবাদের প্রকোপ ছিল খুব , সন্ত্রাসবাদ হয়ে উঠেছিল শঙ্কিত জীবনের আরেক নাম। এখন সে জায়গাটি দখল করে নিয়েছে ধর্ষণ , যৌন সন্ত্রাস , নারীর প্রতি অবমাননা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানব জীবনকে করে তুলেছে বিষময়। পত্র - পত্রিকা খুললে চোখের সামনে যে নিউজ প্রতিদিন দেখতে পাই , তাতে কোনভাবেই স্বস্তি খুঁজে পাই না । হতাশা ভর করে বসে নিজের উপর। আজ সকালে দৈনিক জাতীয় দৈন...