সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অণুগল্প : মিনু -শফিক নহোর

  মিনু শফিক নহোর প্রিয় মিনু , আমাদের ক্ষুদে জামগাছ এখন যুবক হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে । সেখানে কিছু স্মৃতি আছে আমাদের । আজ দু'দিন বৃষ্টি হচ্ছে ; তুমি থাকলে বাসায় আজ নিশ্চিত খিচুরি রান্না হতো গরুর গোস্ত দিয়ে। তোমার হাতের রান্নার তুলনা কারো সঙ্গে চলে না । বৃষ্টি ভেজা সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম তোমাকে ফোন করবো ফোন হাতে নিতেই হাত অচল হয়ে আসলো এ মোবাইল নম্বর তো এখন আর তোমার নেই ? শুনেছি, তোমার কবরের পাশে একটা জাম্বুরা গাছ রোপণ করেছে; তোমার ভীষণ পছন্দের ছিল ! মরে যাওয়ার পর ইচ্ছার প্রাধান্য দিয়ে লাভ কী তবুও ইচ্ছে গুলো বেঁচে থাকে । আমার ফোনে ইদানিং টাকা থাকেনা সবসময় তুমি আমাকে ফ্লেক্সিলোড করতে সেই অভ্যাসটা আজো রয়ে গেছে । আমি কাউকে ফোন ব্যাক করতে পারি না !

শফিক নহোর এর দুটি ই-পেপার কবিতা

 

শফিক নহোর এর ই-পেপার কবিতা

 

Bangla Baul Song// 2020 Nasir Opal Glass// Gorai MIrzapur Tangail

শফিক নহোরের কবিতা- কৃষ্ণকুমারী

কৃষ্ণকুমারী ভাঙা চাঁদের উঠোন জুড়ে দাঁড়িয়ে বিলিয়ে দিয়েছে প্রণয় ত্রাণ জ্বলে ওঠে আবেগে নক্ষত্র রমণী মানেই পৃথিবীর সমস্ত উপন্যাস ঠোঁটকাটা গাঙশালিকের  বুকের ওমে ওড়না দিয়ে ঢেকে রাখি পৃথিবীর চোখ ।    

শফিক নহোর -অলীক ডুব সাঁতার

 অলীক ডুব সাঁতার বেঁচে থাকার ধর্মে ঢুকে যাবে সামাজিক দূরত্ব না নেই করোনার যাদুর কাঠি দূরে যাও সরে দাঁড়াও বেঁচে থাকো একা                     এই আমাদের নতুন পৃথিবী এই ঘর মোহমায়া শিশির বিন্দু জলের ভেতরে অলীক ডুব সাঁতার ।  

উদ্বাস্তু পৃথিবী

কৃষ্ণবর্ণের শরীর সরিয়ে দেখি উদ্বাস্তু পৃথিবী  সেন্সের বোর্ডের নতুন ছবি  শিউলি ফুলের কোমর জুড়ে চমকপ্রদক নৃত্য  অসুরের নীলদারা বেয়ে উঠে সরস্বতী কালো বিড়ালের লেজে বেঁধে দিলাম ভাগ্য চিঠি  ঈশ্বর তাঁর ইচ্ছামত চলেন । পৃথিবীর সমস্ত কুকর্ম দেখে পাথর হয়ে গেল চোখ  কুখ্যাত আসামি রেখে রাজস্বাক্ষীর শিরচ্ছেদ ।