সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভাইভাগ || শফিক নহোর ||

ভাইভাগ শফিক নহোর আমার জন্ম হয়েছে পাবনা জেলার সুজানগর থানাধীন নওয়াগ্রাম শেখ পরিবারে , ছোট বেলা থেকে আমি মন মরা হয়ে থাকতাম কারো সঙ্গে তেমন কথা বলতাম না । আমার তেমন ভাল বন্ধু কেউ হতে পারেনি । আমাদের বাড়ির পাশে পোদ্দার বাড়ি সেখানে খুব বড় একটা জঙ্গল ছিল । আমি প্রায়-দিন রাতে একাই জঙ্গলে চলে যেতাম , এবং আসবার সময় বিভিন্ন স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে আসতাম । মা এ সব একদম পছন্দ করতো না ।মা বলতো তোর অমঙ্গল হবে রাজা তুই কখনো যাবি না    জঙ্গলে । মায়ের মন বলে কথা । আমি মাকে সান্ত্বনা দিতাম কিন্তু কোন লাভ হতো না ।সকালে ঘুম থেকে উঠে মা বাড়ির কাজে ব্যস্ত হয়ে যেত ; আমি আমার সমবয়সীদের সঙ্গে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে গেলেও আমাকে কেউ খেলায় নিতে চাইতো না ।আমার কান পচা ছিল বলে , সংসারের অভাব ছিল না কিন্তু অবহেলা ছিল আমার প্রতি । বাবা আমাকে মোটেও সহ্য করতে পারতো না ।আমার অপরাধ কি আমি জানি না । বাবার না কি খুব আউশ ছিল আমার একটা ভাই থাকবে । আমার যমজ ভাই হয়েছিল কিন্তু চেহারা মানুষের মতো না দেখতে । কেমন বলে একটা ছোট পোকার মতো মা , বলে ছিল এতোদিন পেটে ধরেছিলাম ঠিকই একজন মা বলে ডাকে একজন সেই যে চোখ...